বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রামে আরও ২ জনের শরীরের করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। এনিয়ে চট্টগ্রামে মোট করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৬ জনে।
সোমবার (১৩ এপ্রিল) রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডিতে ১০৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে।
তিনি আরও জানান, চট্টগ্রামে এখন পর্যন্ত মোট ৭৮৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে ১৬ জন। লক্ষ্মীপুরের পাওয়া গেছে ২ জন।
বাংলাধারা/এফএস/টিএম












