বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ১ হাজার ৩৪৯টি নমুনা পরীক্ষা করে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭৫ জন। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৭ হাজার ৯২৫ জন। এইদিন মৃত্যুবরণ করেছেন ১ জন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান। তিনি জানান, চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ১ হাজার ৩৪৯ জনের নমুনা পরীক্ষা করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৭৫ জন; এর মধ্যে ৬২ জন নগরের ও ১৩ জন উপজেলার বাসিন্দা।
উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ১৩ জনের মধ্যে পটিয়া ও রাউজানের ৩ জন করে, ফটিকছড়ি ও হাটহাজারীর ২ জন করে, সাতকানিয়া, রাঙ্গুনিয়া ও সীতাকুণ্ডের ১ একজন করে রয়েছেন।
চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত ১৭ হাজার ৯২৫ জনের মধ্যে ১২ হাজার ৭৯২ জন নগরের ও ৫ হাজার ১৩৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম নগরে করোনায় একজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২৮০ জন; এর মধ্যে ১৯৪ জন নগরের ও ৮৬ জন উপজেলার বাসিন্দা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৯৬ জনের নমুনা পরীক্ষা করে নগরের ৭ ও উপজেলার ৬ জনের করোনা মিলেছে। ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৪৮২ জনের নমুনা পরীক্ষায় নগরের ৩ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।
এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৩৫২ জনের নমুনা পরীক্ষা করে নগরের ২৮ ও উপজেলার ৩ জনের করোনা মিলেছে।
চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয়ে ১৩২ জনের নমুনা পরীক্ষা করে নগরের ৮ ও উপজেলার ২ জনের করোনা পাওয়া গেছে। কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১৮ জনের নমুনা পরীক্ষা করে উপজেলার ১ জনের করোনা শনাক্ত হয়েছে।
ইমপেরিয়াল হাসপাতালে ৭৬ জনের নমুনার মধ্যে নগরের ১০ ও উপজেলার ১ জনের করোনা পাওয়া গেছে। শেভরণে ৯৩ জনের নমুনা পরীক্ষায় নগরের ৬ জনের করোনা মিলেছে।
বাংলাধারা/এফএস/এএ












