বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ল্যাবে পরীক্ষা করে নতুন করে চট্টগ্রামের আরও ৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।
সোমবার (৪ মে) দুপুরে সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গতকাল রাতে সিভাসু থেকে প্রকাশিত তথ্যের গরমিল ছিল। সংশোধিত তালিকা অনুযায়ী সিভাসুতে ৮৩ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তারা সবাই চট্টগ্রাম নগরের বাসিন্দা।
এর আগে রোববার রাতে চট্টগ্রামে ৫ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে বলে জানিয়েছিলেন সিভিল সার্জন। ফলে ওই পাঁচজনসহ চট্টগ্রামে একদিনে আক্রান্তের সংখ্যা মোট ১৩ জন।
বাংলাধারা/এফএস/টিএম












