বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) ৬০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে তিনজনের করোনা পজিটিভ। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট ৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা গেছে।
বুধবার (০৮ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির এ তথ্য নিশ্চিত করেন।
করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে একজনের বয়স ৪৫, একজনের বয়স ৪০ এবং অন্যজনের বয়স ৫০ বছর। তারা নগরের সাগরিকা, হালিশহর ও সীতাকুন্ড এলাকার বাসিন্দা।
এখন পর্যন্ত ৩১০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানান তিনি।
এর আগে গত ৩ ও ৫ এপ্রিল নগরের দামপাড়ায় একই পরিবারের দুই জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়। তারা বর্তমানে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
বাংলাধারা/এফএস/টিএম












