৩০ মার্চ ২০২৬

চট্টগ্রামে আরো ৩ করোনা রোগী শনাক্ত

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রামে আরও ৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। ৭৯ জনের করোনা পরীক্ষা করে তিনজন পুরুষের দেহে রোগটি পাওয়া গেছে।

শনিবার (১১ এপ্রিল) রাত ৮টায় এ তথ্য জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) ৭৯ জনের করোনা পরীক্ষা করে এই তিনজনকে শনাক্ত করা হয়।

করোনা আক্রান্ত তিনজন হলো- চট্টগ্রামের সাতকানিয়া আলী নগরের ইছামতি এলাকার বাসিন্দা (৬৯), পাহাড়তলী সিডিএ মার্কেট এলাকার বাসিন্দা (৫০) এবং লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার দানপাড়া কোদাল বাড়ির বাসিন্দা (৩২)।

এর আগে গত ৩ এপ্রিল ও ৫ এপ্রিল চট্টগ্রামে দুইজন করোনা রোগী শনাক্ত হয়েছিল। দুইজনই সম্পর্কে বাবা-ছেলে। তাদের বাসা নগরের দামপাড়া এলাকায়। দুইজনই চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন।

এরপর গত ৮ এপ্রিল আরও তিনজন করোনা রোগী শনাক্ত হয় চট্টগ্রামে। এর মধ্যে একজন চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাসিন্দা। বাকি দুইজন নগরীর হালিশহরের শাপলা আবাসিক এলাকা ও সাগরিকা এলাকায় থাকেন।

শুক্রবার (১০ এপ্রিল) আরও দুইজনের দেহে নভেল করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। দুজনই পুরুষ। ফিরিঙ্গিবাজারের শিববাড়ি লেইনের আক্রান্তের বয়স ৫৭, তিনি ব্যবসায়ী। আরেকজন আকবরশাহ থানার ইস্পাহানি গেইট গোলপাহাড় এলাকার বাসিন্দার বয়স ৩৫, তিনি দোকান কর্মচারী।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন