৩০ মার্চ ২০২৬

চট্টগ্রামে আরো ৫ জন করোনায় আক্রান্ত

বাংলাধারা প্রতিবেদন »  

বন্দরনগরী চট্টগ্রামে নতুন করে শিশুসহ ৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

রোববার (১২ এপ্রিল) রাত ৯ টার দিকে চট্টগ্রাম বিভাগীয় পরিচালক হাসান শাহরিয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চট্টগ্রামে শিশুসহ নতুন করে ৫ করোনা রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে একজন চট্টগ্রামের দামপাড়ায় (৫৫), ফৌজদার হাট (৪৫), সাতকানিয়ায় (৩২), সাতকানিয়ায় (১৯) ও পটিয়ায় ৬ বছরের এক শিশু রয়েছে। আরও একজনের দ্বিতীয় দফার টেস্টে পজেটিভ পাওয়া গেছে। তার বাড়ি সাতকানিয়ায়।

এছাড়াও চট্টগ্রাম বিভাগের লক্ষীপুরে আজও একজনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন