২৯ মার্চ ২০২৬

চট্টগ্রামে আরো ৬৪ জন করোনায় আক্রান্ত, মৃত্যু ৪

বাংলাধারা প্রতিবেদন »  

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৫৯০টি নমুনা পরীক্ষা করে ৬৪ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। মৃত্যুবরণ করছেন ৪ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ জন।

রবিবার (২৮ জুন) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদন থেকে পাওয়া তথ্য অনুযায়ী- গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ে (চবি) ৩৪টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে পজিটিভ শনাক্ত হয় ৭ জনের।

বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২৭৪টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে পজিটিভ শনাক্ত হয় ২৩ জনের।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ল্যাবে ৮২টি নমুনা পরীক্ষা করা হয়। এই ল্যাবে পজিটিভ শনাক্ত হয় ২০ জন।

এছাড়া চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ২০০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে পজিটিভ শনাক্ত হয় ১৪ জনের।

তবে কক্সবাজার মেডিক্যাল কলেজে, বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল এবং শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরি ল্যাবের কোন তথ্য প্রকাশ করেনি সিভিল সার্জন কার্যালয়।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ৬৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে নগরে ৪৩ জন এবং উপজেলায় ২১ জন।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন