১৩ মার্চ ২০২৬

চট্টগ্রামে একদিনে সর্বোচ্চ শনাক্ত ৩৪৬

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রামে করোনাভাইরাস সংক্রমণ বিপজ্জনক হয়ে উঠেছে। ইতোমধ্যে করোনা আক্রান্তের সংখ্যা আট হাজার ছাড়িয়ে গেছে। গত চব্বিশ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ৩৪৬ যা এ যাবত কালের সর্বোচ্চ। তবে একটি ল্যাবে দুই দিনের নমুনা পরীক্ষার ফলাফল এক সাথে প্রকাশ করায় আক্রান্তের সংখ্যা বেড়েছে বলে জানান সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তারা।

এদিকে কিট সঙ্কটের কারণে করোনা টেস্টের হার কমে গেছে।

সোমবার সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়, গত চব্বিশ ঘণ্টায় চট্টগ্রামে ৯৯৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে করোনা সংক্রমণ পাওয়া গেছে ৩৪৬ জনের। তাদের মধ্যে মহানগরীর বাসিন্দা ২৭৪ জন। বাকি ৭২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ল্যাবে মোট ১৬৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। সংক্রমণ শনাক্ত হয়েছে ৫৬ জনের।

বিআইটিআইডিতে ১০১ জনের নমুনা পরীক্ষা করে সংক্রমণ পাওয়া গেছে ১৪ জনের।
চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১১২ জনের নমুনা পরীক্ষা করা হয়। করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে ৪৫ জনের।

ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে নমুনা পরীক্ষা হয়েছে ১৪৪ জনের। সংক্রমণ শনাক্ত হয়েছে ২৬ জনের। কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে ১১ জনের নমুনা পরীক্ষা করে ৪ জনের সংক্রমণ পাওয়া গেছে।

বেসরকারি ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১১০ জনের নমুনা পরীক্ষা করে সংক্রমণ পাওয়া গেছে ২৪ জনের। শেভরন ল্যাবে দুই দিনে ৫৫২ জনের নমুনা পরীক্ষা করা হয়। সংক্রমণ শনাক্ত হয়েছে ১৭৭ জনের।

গত চব্বিশ ঘণ্টায় আরও দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে করোনায় মৃতের সংখ্যা ১৭১ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছাড়েন আরো ৩২ জন।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ