বাংলাধারা প্রতিবেদন »
নগরীর খাতুনগঞ্জে বিভিন্ন আড়তে প্রায় ২০০ টন পেঁয়াজ এসে পৌঁছেছে। শনিবার চট্টগ্রাম বন্দরে খালাস হয়েছে চীন ও মিসর থেকে আনা ১১৪ টন পেঁয়াজ। এছাড়াও মিয়ানমার থেকে আনা হয়েছে ৮৪ টন পেঁয়াজ।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও খাতুনগঞ্জের পেঁয়াজের পাইকারি ব্যবসায়ীরা বাজারে এসব পেঁয়াজ ঢুকেছে বলে নিশ্চিত করেছেন।
জানা গেছে, মিয়ানমার থেকে আমদানি করা ছয় ট্রাক পেঁয়াজ (৮৪ টন) খাতুনগঞ্জে এসে পৌঁছেছে। তবে পাইকারি ব্যবসায়ীরা বেশি দামে পেঁয়াজ কিনতে ভয় পাচ্ছে। মিয়ানমার থেকে আরও কিছু পেঁয়াজ কাল-পরশু আসতে পারে বলেও জানা যায়।
চট্টগ্রাম সামুদ্রিক বন্দর সূত্রে জানা যায়, চীন থেকে আনা ৫৬ টন এবং মিসর থেকে আনা ৫৮ টন পেঁয়াজ হয়েছে। ২৯ সেপ্টেম্বর থেকে শনিবার পর্যন্ত মোট ছয় হাজার ১৪১ টন পেঁয়াজ চট্টগ্রাম বন্দর থেকে ছাড় করা হয়। এ সময়ের মধ্যে পেঁয়াজ আনতে ৭১ হাজার ৮০২ টনের আমদানি অনুমতিপত্র (আইপি) নেয়া হয়েছে। এর মধ্যে বুধবার পর্যন্ত ৬৬ হাজার ১৬২ টনের আইপি নেয়া হয়। গত কয়েক দিনে আরও পাঁচ হাজার ৬৪০ টন পেঁয়াজ আমদানির অনুমতিপত্র খোলা হয়েছে বলে জানা যায়।
বাংলাধারা/এফএস/টিএম/এএ












