বাংলাধারা প্রতিবেদন »
উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় এ বছর চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের হার ৬২.১৯ শতাংশ। গত বছর পাসের হার ছিলো ৬২.৭৩ শতাংশ।
গত বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিলো ১ হাজার ৬১৩ জন। এবার মোট জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৮৬০ জন শিক্ষার্থী।
বুধবার (১৭ জুলাই) দুপুরে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. মাহবুব হাসান এ ফলাফল ঘোষণা করেন। তিনি বলেন, এ বছর চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে ৯৮ হাজার ৯২৬ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৬১ হাজার ৫২৩ জন। উত্তীর্ণ পরীক্ষার্থীদের মধ্যে মোট ২ হাজার ৮৬০ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
বাংলাধারা/এফএস/এমআর/এসবি












