২৯ মার্চ ২০২৬

চট্টগ্রামে করোনায় আক্রান্ত ১৩ হাজার ছাড়ালো; নতুন শনাক্ত ১৪৮

বাংলাধারা প্রতিবেদন >>

চট্টগ্রামে গত একদিনে ১ হাজার ৭৮টি নমুনা পরীক্ষা করে আরও ১৪৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১১৬ জন নগরীর এবং বিভিন্ন উপজেলার রয়েছে ৩২ জন। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৩ হাজার ৩৪৬ জনে। এছাড়া গত একদিনে একজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয় বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৩৭০টি, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ১৮৬টি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ১৪১টি, চট্টগ্রাম মেডিকেল কলেজের ল্যাবে ১৬১টি, ইমপেরিয়াল হাসপাতালের ল্যাবে ১১১টি, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরি ১০০টি ও কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ৯টি নমুনা পরীক্ষা করা হয়।

এতে বিআইটিআইডিতে ২২ জন, সিভাসুতে ৭ জন, চমেকে ৩৯ জন, চবিতে ২৯ জন, ইমপেরিয়াল ২২ জন, শেভরণে ২৭ জন ও কক্সবাজার মেডিকেল কলেজে ২ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়।

এ নিয়ে চট্টগ্রামে করোনায় মারা গেছেন ২২৬ জন। সুস্থ হয়ে হাসপাতালে ছেড়েছেন আরো ৬৩ জন।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন