২৭ মার্চ ২০২৬

চট্টগ্রামে করোনায় আক্রান্ত ৩৬, মৃত্যু ১

বাংলাধারা প্রতিবেদন»

চট্টগ্রামে  গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৯৮টি নমুনা পরীক্ষা করে ৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিন মৃত্যু হয়েছে এক জনের।  

বৃহস্পতিবার (৭ অক্টোবর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এইদিন ১২টি ল্যাবে চট্টগ্রামের নমুনা পরীক্ষা হয়।  

এর মধ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ১২ জন, সিভাসু ল্যাবে ৬ জন, অ্যান্টিজেন টেস্টে ৫ জন, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ২ জন, শেভরণ ল্যাবে ৬ জন, আরটিআরএল ল্যাবে ৩ জন, এপিক হেলথ কেয়ার ল্যাবে ২ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

নতুন করোনা আক্রান্তদের মধ্যে নগরে ১৩ জন এবং উপজেলায় ২৩ জন। মৃত্যুবরণকারী ব্যক্তি উপজেলার বাসিন্দা। এ পর্যন্ত মোট ১ হাজার ৩০৯ জনের মৃত্যু হয়েছে এবং মোট আক্রান্ত ১ লাখ  ১ হাজার ৯৪০ জন।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন