১৮ মার্চ ২০২৬

চট্টগ্রামে করোনায় আক্রান্ত ১

করোনা চট্টগ্রাম কভিড-১৯

বাংলাধারা প্রতিবেদন»

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৪৮টি নমুনা পরীক্ষা করে ১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদিন করোনা আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।

মঙ্গলবার (৩০ নভেম্বর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে ১০টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার দশমিক শূন্য ৭ শতাংশ।

এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ৩৯৮ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৭৪ হাজার ৮৯ জন এবং উপজেলায় ২৮ হাজার ৩০৯ জন। এছাড়া মোট মৃত্যু ১ হাজার ৩৩১ জন।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন