২৬ মার্চ ২০২৬

চট্টগ্রামে করোনায় আক্রান্ত ২৭৭

করোনা চট্টগ্রাম কভিড-১৯

বাংলাধারা প্রতিবেদন»

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১৪টি ল্যাবে ২ হাজার ৯২৪টি নমুনা পরীক্ষা করে ২৭৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে দেখা যায়, ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের হার ৯ দশমিক ৪৭ শতাংশ। এদিনও মৃত্যুবরণ করেনি কেউ।  শনাক্তের বেশিরভাগই অমিক্রণ ভ্যারিয়েন্টে আক্রান্ত বলে জানিয়েছেন চট্টগ্রামের গবেষকরা।

নগরে আক্রান্ত ১৮৫ জন এবং উপজেলায় ৯২ জন। এর মধ্যে সাতকানিয়ায় ৫ জন, বাঁশখালীতে ৮ জন, আনোয়ারায় ২ জন, চন্দনাইশে ৯ জন, পটিয়ায় ৭ জন, বোয়ালখালীতে ৯ জন, রাঙ্গুনিয়ায় ৩ জন, রাউজানে ১১ জন, ফটিকছড়িতে ১১ জন, হাটহাজারীতে ১১ জন, সীতাকুণ্ডে ৪ জন, মিরসরাইয়ে ১২ জন।

এ পর্যন্ত করোনা আক্রান্ত ৭৩৪ জন নগরে এবং বিভিন্ন উপজেলায় ৬২৬ জন মৃত্যুবরণ করেছেন। এছাড়া নগরে ৯০ হাজার ৭৯৬ জন এবং উপজেলায় ৩৪ হাজার ২৩ জন সহ মোট ১ লাখ ২৪ হাজার ৮১৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আরও পড়ুন