১৩ মার্চ ২০২৬

চট্টগ্রামে করোনায় আরও ১১ জনের মৃত্যু, শনাক্ত ৯২৭

বাংলাধারা প্রতিবেদক  »

চট্টগ্রামে একদিনের ব্যবধানে নমুনা পরীক্ষা বাড়ার সাথে সাথে বেড়েছে শনাক্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৯২৭ জন। এসময় মারা গেছেন আরও ১১ জন।  ৩ হাজার ১৯৩টি নমুনা পরীক্ষায় নতুন আক্রান্তদের মধ্যে মহানগরে রয়েছেন  ৫৩২ জন এবং বিভিন্ন উপজেলায় ৩৯৫ জন। এদিন করোনা শনাক্তের হার ছিলো ২৯ দশমিক ০৩ শতাংশ।

১৪ উপজেলার মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ পাওয়া গেছে হাটহাজারী উপজেলায়, ১০৩ জন। এ ছাড়া রাউজান উপজেলায় ৬৪ জন, পটিয়া উপজেলায় ৪৯ জন, চন্দনাইশ উপজেলায় ৪৫ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে।  

রবিবার (১ আগস্ট) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে আরও জানা যায়, এদিন চট্টগ্রামের নয়টি ও কক্সবাজারের একটি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।

এরমধ্যে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৩২৫ জনের নমুনা পরীক্ষা করে ১৭৬ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৭৬০ জনের নমুনা পরীক্ষা করে ৭৩ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৫১৩ জনের নমুনা পরীক্ষা করে ১২৮ জনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে।

এছাড়া শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৩৩০ জনের নমুনা পরীক্ষা করে ৮৪ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ৬০ জনের নমুনা পরীক্ষা করে ৩২ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৫২ জনের নমুনা পরীক্ষায় ২৪ জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরি (আরটিআরএল) ল্যাবে ৩৫ জনের নমুনা পরীক্ষা করে ১৪ জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ১২৫ জনের নমুনা পরীক্ষায় ৬৪ জন, এন্টিজেন টেস্টে ১০৭৩ জনের নমুনা পরীক্ষায় ৩৩২ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ২০ জনের নমুনা পরীক্ষায় কারও শরীরে করোনা শনাক্ত হয় নি।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ