১২ মার্চ ২০২৬

চট্টগ্রামে করোনায় আরও ৩ জনের মৃত্যু; আক্রান্ত ৩৬

বাংলাধারা প্রতিবেদন»

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন আরও ৩৬ জন।

সোমবার (২৭ সেপ্টেম্বর)  সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন অনুযায়ী, এদিন চট্টগ্রামে মাত্র ১ হাজার ৭৩টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ৩ দশমিক ৩৫ শতাংশ। নতুন শনাক্ত রোগীর মধ্যে ২৫ জন মহানগর এলাকায় এবং ১১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, করোনা সংক্রমণের হার নিম্নগামী হলেও স্বস্তিতে থাকার সুযোগ নেই। যদি সংক্রমণ আবারও ঊর্ধ্বমুখী হয় সেক্ষেত্রেও আমাদের যথেষ্ট প্রস্তুতি রয়েছে। এছাড়া করোনার টিকা কার্যক্রম চলমান রয়েছে।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ