বাংলাধারা প্রতিবেদন»
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ১৪৫ জন।
বুধবার (১ সেপ্টেম্বর) সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন অনুসারে, এদিন ১ হাজার ৩৭৫টি নমুনা পরীক্ষায় ১৪৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ১০ দশমিক ৫৪ শতাংশ।
এখন পর্যন্ত চট্টগ্রামে মোট মৃত্যুবরণ করেছেন ১ হাজার ২৩২ জন। এছাড়া নতুন শনাক্ত ১৪৫ জনের মধ্যে ১০৬ জন মহানগর এলাকার এবং ৩৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রামে মোট শনাক্ত ৯৯ হাজার ৪৮৬ জন।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামে করোনার সংক্রমণ কিছুটা নিম্নমুখী। সকলে সচেতন হলে সংক্রমণের হার নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।
বাংলাধারা/এফএস/এফএস












