বাংলাধারা প্রতিবেদন»
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্ত হয়েছেন আরও ৬৪ জন।
সোমবার (১৩ সেপ্টেম্বর) সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন অনুযায়ী, এদিন চট্টগ্রামে ১ হাজার ৪৩০টি নমুনা পরীক্ষা করে ৬৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ৪ দশমিক ৪৭ শতাংশ।
স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন, করোনা সংক্রমণের হার নিম্নগামী হলেও এখনও শঙ্কামুক্ত নয় চট্টগ্রাম। সকলের যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৩০টি নমুনা পরীক্ষা করে ৬৪ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।
বাংলাধারা/এফএস/এফএস












