১৪ মার্চ ২০২৬

চট্টগ্রামে করোনায় মৃত্যু ৭; সনাক্ত ৩০৬

বাংলাধারা প্রতিবেদন»

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৩০৬ জনের শরীরে করোনাভাইরাস সনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণ হার ১৭ দশমিক ২২ শতাংশ। এছাড়া করোনায় মৃত্যু হয়েছে ৭ জনের।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৭৭৭টি নমুনা পরীক্ষা করা হয়। এদিন শনাক্ত হওয়া ১৬৬ জন মহানগর এলাকায় এবং ১৪০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এছাড়া এদিন করোনায় মৃত্যুবরণকারী ৪ জন মহানগর এলাকায় এবং ৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

সংশ্লিষ্ট চিকিৎসকরা বলছেন, ‘হাসপাতালে রোগীর চাপ কমেছে মানে এ নয় যে- সংক্রমণ কমে গেছে। সাধারণ মানুষ করোনা টেস্ট করাতে তেমন একটা আগ্রহ প্রকাশ করছেন না। তাই সংক্রমণ বাড়লেও বিরাট একটি অংশ হিসেবের বাইরে থেকে যাচ্ছে।‘

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, ‘মানুষের প্রয়োজনে বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। তবে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি। তা না হলে আবারও সংক্রমণ বাড়ার শঙ্কা তৈরি হবে।‘

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ