বাংলাধারা ডেস্ক »
টানা দ্বিতীয় দিনের মতো চট্টগ্রামে মৃত্যুহীন দিনে জনমনে করোনা সম্পর্কে কিছুটা স্বস্তি ভাব দেখা দিয়েছে। তবে স্বাস্থ্য সংশ্লিষ্টরা সাধারণ মানুষের প্রতি স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ অনুরোধ জানিয়েছেন।
সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় ১ হাজার ৭১৮টি। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৬৩ জনের শরীরে। নতুন আক্রান্তদের মধ্যে ২৯ জন মহানগর এলাকা এবং ৩৪ জন উপজেলার বাসিন্দা।
এনিয়ে চট্টগ্রামে আক্রান্ত হয়েছে ১ লাখ ১ হাজার ২৩৫ জন।
উপজেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ হাটহাজারী উপজেলায়, ১৪ জন। এছাড়া বাঁশখালী উপজেলায় ৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭১৮টি নমুনা পরীক্ষা করে ৬৩ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। সাধারণ মানুষের প্রতি অনুরোধ, সকলে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করুন।
বাংলাধারা/এআই












