বাংলাধারা প্রতিবেদন»
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৯৯১টি নমুনা পরীক্ষা করে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার শূন্য দশমিক ৪০ শতাংশ। এদিন করোনায় একজন মৃত্যুবরণ করেছে।
রোববার (২৪ অক্টোবর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, অ্যান্টিজেন টেস্ট সহ ৬টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়। আক্রান্ত ৪ জনের মধ্যে ১ জন মহানগর এলাকার এবং ৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ১৫৯ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৭৩ হাজার ৯২৯ জন এবং উপজেলায় ২৮ হাজার ২৩০ জন। এছাড়া মোট মৃত্যুবরণকারী ১ হাজার ৩১৮ জনের মধ্যে ৭২১ জন মহানগর এবং ৫৯৮ বিভিন্ন উপজেলার বাসিন্দা।
বাংলাধারা/এফএস/এফএস












