২৬ মার্চ ২০২৬

চট্টগ্রামে করোনা আক্রান্ত ১১ জন

করোনা চট্টগ্রাম কভিড-১৯

বাংলাধারা প্রতিবেদন»

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১১ জন করোনা আক্রান্ত হয়েছে। এদিন কেউ মৃত্যুবরণ করেনি।

শুক্রবার (৫ নভেম্বর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এইদিন চট্টগ্রামে ১১টি ল্যাবে নমুনা পরীক্ষা হয় ১ হাজার ২২৪টি। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার দশমিক ৮৯ শতাংশ।  

এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ২৫৬ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৭৩ হাজার ৯৮৮ জন এবং উপজেলায় ২৮ হাজার ২৬৮ জন। এছাড়া মোট মৃত্যুবরণকারী ১ হাজার ৩২৫ জনের মধ্যে ৭২৩ জন মহানগর এবং ৬০২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন