১৮ মার্চ ২০২৬

চট্টগ্রামে করোনা আক্রান্ত ৬

করোনা চট্টগ্রাম কভিড-১৯

বাংলাধারা প্রতিবেদন»

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৬৯টি নমুনা পরীক্ষা করে ৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদিন করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেনি কেউ।

বুধবার (১০ নভেম্বর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১০টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার দশমিক ৫১ শতাংশ।

নতুন আক্রান্ত ৬ জনের মধ্যে ৪ মহানগর এলাকার এবং ২ জন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ২৮১ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৭৪ হাজার ৪ জন এবং উপজেলায় ২৮ হাজার ২৭৭ জন। এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩২৫ জনের মধ্যে ৭২৩ জন মহানগর এবং ৬০২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন