২৬ মার্চ ২০২৬

চট্টগ্রামে করোনা আক্রান্ত ৯

করোনা চট্টগ্রাম কভিড-১৯

বাংলাধারা প্রতিবেদন»

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৭৩টি নমুনা পরীক্ষা করে ৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদিন করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

সোমবার (২৯ নভেম্বর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে ৯টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার দশমিক ৬১ শতাংশ।

এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ৩৯৭ জন। এছাড়া মোট মৃত্যুবরণ করেছেন ১ হাজার ৩৩১ জন।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন