১৭ মার্চ ২০২৬

চট্টগ্রামে করোনা আক্রান্ত ৫২

করোনা চট্টগ্রাম কভিড-১৯

বাংলাধারা প্রতিবেদন»

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১৪৬টি নমুনা পরীক্ষা করে ৫২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদিন করোনায় মৃত্যুবরণ করেনি কেউ। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২ দশমিক ৪২ শতাংশ।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে ১৫টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।

নতুন আক্রান্ত ৩৬ জন মহানগর এলাকার ও ১৬ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৩১১ জন।

এর মধ্যে মহানগর এলাকায় ৯১ হাজার ৮৬০ জন এবং উপজেলায় ৩৪ হাজার ৪৫১ জন। এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৬২ জনের মধ্যে ৭৩৪ জন মহানগর এবং ৬২৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

আরও পড়ুন