বাংলাধারা প্রতিবেদন >>
বন্দর নগরী চট্টগ্রামে গত একদনে ৮৯৯টি নমুনা পরীক্ষায় আরো ১১৮ জন করোনা শনাক্ত রোগী পাওয়া গেছে। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৮৮ জন এবং উপজেলায় ৩০ জন।
শুক্রবার (১৪ আগস্ট সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১৩৭টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ২৬৩টি, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ২২৫টি এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৪৪টি নমুনা পরীক্ষা করা হয়।
এতে চবিতে ১৮ জন, বিআইটিআইডিতে ২৩ জন, চমেক ল্যাবে ২৩ জন এবং সিভাসু ল্যাবে ৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।
এছাড়া বেসরকারি শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১২৩টি নমুনা পরীক্ষা করে ২৬ জন ও ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১০১টি নমুনা পরীক্ষা করে আরো ২৪ করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন।
এদিকে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৬টি নমুনা পরীক্ষা করা হলেও কারো শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব মিলেনি।
চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫ হাজার ৬৭৫ জন।
বাংলাধারা/এফএস/টিএম












