১৩ মার্চ ২০২৬

চট্টগ্রামে করোনা আক্রান্ত ১৬ হাজার ছাড়ালো; নতুন শনাক্ত ১৪৫

বাংলাধারা প্রতিবেদন >>

চট্টগ্রামে গত একদিনে নতুন করে ১৪৫ জনের করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ১১৮ জনে। এছাড়া গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যায় নি। চট্টগ্রামে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫৩ জনে।

বুধবার (১৯ আগস্ট) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।

তিনি জানান, মঙ্গলবার চট্টগ্রামের পাঁচ ল্যাব এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৯৪১ জনের নমুনা পরীক্ষা করে ১৪৫ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তারমধ্যে নগরের ১২১ জন ও ২৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৩০৭ জনের নমুনা পরীক্ষায় নগরের ১৮ জন ও উপজেলা পর্যায়ের ৩ জন বাসিন্দার করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটির (সিভাসু) ল্যাবে ১২২ জনের নমুনা পরীক্ষা করে নগরের ৬ জন ও উপজেলা পর্যায়ের ২ জন বাসিন্দার করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১০৬ জনের নমুনা পরীক্ষা করে নগরের ১২ জন ও উপজেলা পর্যায়ের ২ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৬১ জনের নমুনা পরীক্ষায় নগরের ১ জন ও উপজেলা পর্যায়ের ১০ জন বাসিন্দার করোনা শনাক্ত হয়েছে।

বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৮৩ জনের নমুনা পরীক্ষায় নগরের ১২ জন বাসিন্দার করোনা শনাক্ত হয়েছে।

শেভরণ ল্যাবের নমুনা পরীক্ষার রিপোর্ট পায়নি সিভিল সার্জন অফিস।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ২ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়নি কারো।

নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হওয়া ২৪ জনের মধ্যে চন্দনাইশের ১, পটিয়ার ২, বোয়ালখালীর ১, রাঙ্গুনিয়ার ৩, রাউজানের ১, ফটিকছড়ির ৩, হাটহাজারীর ৮, সন্দ্বীপের ১ ও সীতাকুণ্ডের ৪ জন বাসিন্দা আছেন।

এখন পর্যন্ত আক্রান্ত হওয়া চট্টগ্রামে ১৬ হাজার ১১৮ জনের মধ্যে নগরের ১১ হাজার ৪০৪ জন ও বিভিন্ন উপজেলার ৪ হাজার ৭১৪ জন বাসিন্দা আছেন। এছাড়া করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ২৫৩ জনের মধ্যে নগরের ১৭৫ জন ও উপজেলার ৭৮ জন বাসিন্দা।

গত একদিনে সুস্থ হয়েছে ৬২ জন করোনা রোগী। এ নিয়ে চট্টগ্রামে সুস্থ হয়েছে মোট ৩ হাজার ৭০৮ জন করোনা রোগী।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ