২৯ মার্চ ২০২৬

চট্টগ্রামে করোনা শনাক্ত ৮ বিদেশগামী যাত্রীর

বাংলাধারা প্রতিবেদন »  

বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষার সনদ বাধ্যতামূলক করে নির্দেশনা জারি করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। সে নির্দেশনা মোতাবেক বিদেশগামী ৩৫১ জন যাত্রীর নমুনা পরীক্ষা করে ৮ জনের শরীরে করোনাভাইরাস পজেটিভ রিপোর্ট এসেছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।

নমুনা পরীক্ষার প্রথম দু’দিনে এসব যাত্রীর শরীরে করোনা শনাক্ত হয় বলে জানিয়েছেন সিভিল সার্জন।

শেখ ফজলে রাব্বি বলেন, বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষা করতে গত ২০ জুলাই থেকে সিভিল সার্জন কার্যালয়ে রেজিস্ট্রেশন শুরু হয়। প্রথমদিন ৬৩ জন ও দ্বিতীয় দিনে ২৮৮ জনের পরীক্ষা করা হয়। এতে ৮ জনের করোনা পজিটিভ এসেছে।  

জানা গেছে, করোনা টেস্ট করতে বিদেশগামী যাত্রীদের জেলা সিভিল সার্জন কার্যালয়ে সাড়ে তিন হাজার টাকা প্রদান করে রেজিস্ট্রেশন করতে হয়। পরে সেখানেই ইপিআই ভবনের নিচতলায় দুটি বুথে নমুনা সংগ্রহ করা হয়। সংগৃহীত নমুনা ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ল্যাবে পাঠানো হয়।  

উল্লেখ্য, এর আগে গত ১৮ জুলাই বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষার সনদ বাধ্যতামূলক করে নির্দেশনা জারি করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন