বাংলাধারা প্রতিবেদন»
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৯৪টি নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৩১ জনের। এ দিন ১ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৮ অক্টোবর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এদিন চট্টগ্রামের ১১টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে চবি ল্যাবে ৫ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৪ জন, চমেক ল্যাবে ৩ জন, অ্যান্টিজেন টেস্টে ৬ জন, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ২ জন, শেভরণ ল্যাবে ৪ জন, মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩ জন, আরটিআরএল ল্যাবে ৩ জন, ল্যাব এইডে ১ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
নতুন করোনা আক্রান্তদের মধ্যে নগরে ১৫ জন এবং উপজেলায় ১৬ জন। মৃত্যুবরণকারী ব্যক্তি উপজেলার বাসিন্দা। এ পর্যন্ত মোট ১ হাজার ৩১০ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ১ হাজার ৯৭১ জন।
বাংলাধারা/এফএস/এফএস












