২৬ মার্চ ২০২৬

চট্টগ্রামে করোনা শনাক্ত ৫, মৃত্যু ২

করোনা চট্টগ্রাম কভিড-১৯

বাংলাধারা প্রতিবেদন»

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে এবং করোনা শনাক্ত হয়েছে ৫ জনের। এদের মধ্যে ৪ জন নগরের এবং ১ জন উপজেলার বাসিন্দা।

রোববার (৩১ অক্টোবর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এইদিন চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্ট সহ ৮টি ল্যাবে ১ হাজার ৫৫টি নমুনা পরীক্ষা করা হয়।

নতুন আক্রান্ত হওয়া ৫ জনের মধ্যে ১ জন পটিয়া উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩২৫ জনের মধ্যে ৭২৩ জন মহানগর এবং ৬০২ বিভিন্ন উপজেলার বাসিন্দা।

চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ২২৭ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৭৩ হাজার ৯৬৭ জন এবং উপজেলায় ২৮ হাজার ২৬৩ জন।  

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন