১৯ মার্চ ২০২৬

চট্টগ্রামে কষ্টি পাথরের প্লেটসহ ১ চোরাকারবারি আটক

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রামে খুলশীর সিডিএ পুর্নবাসন এলাকা থেকে কষ্টি পাথরের নির্মিত পুরাকীর্তির দুটি প্লেটসহ এক চোরাকারবারিকে আটক করেছে র‌্যাব।

বুধবার (২০ জানুয়ারি) রাত ৮টা ২১ মিনিটে খুলশী থানার শোলকবহর ৮ নম্বর ওয়ার্ডের বেবী সুপার মার্কেটের সিডিএ পুর্নবাসন এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ফয়েজ খুলশী থানার শুলকবহর ৮ নম্বর ওয়ার্ডের বেবী সুপার মার্কেটের সিডিএ পুর্নবাসন এলাকার মো. আয়ুব আলীর ছেলে।

র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. নুরুল আবছার এ তথ্য নিশ্চিত করে জানান, খুলশী থানার শুলকবহর এলাকায় একটি দোকানে চোরকারবারিরা কষ্টি পাথরের তৈরি পুরাকীর্তি বেচা-কেনা করছে। এমন তথ্যের ভিত্তিতে বুধবার রাতে অভিযানে যায় র‌্যাব। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ফয়েজকে আটক করা হয়। পরে তার হাতে থাকা কাগজের মোড়ানো ৬ কেজি দেড়শ গ্রাম ওজনের দুটি পুরাকীর্তির প্লেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার জন্য তাকে খুলশী থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাধারা/এফএস/এইচএফ

আরও পড়ুন