১৯ মার্চ ২০২৬

চট্টগ্রামে কাভার্ড ভ্যানের ধাক্কায় কিশোর নিহত

বাংলাধারা প্রতিবেদন  »

পতেঙ্গা থানাধীন স্টীলমিল এলাকার খালপাড় নামক স্থানে কাভার্ড ভ্যানের ধাক্কায় মো. মানিক নামে ১৪ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে।  

শুক্রবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মানিক নগরের ৩৮ নম্বর বন্দর ওয়ার্ডের চৌধুরী পাড়া এলাকার শিমুল চৌধুরীর বাড়িতে ভাড়ায় থাকতেন। তার বাবার নাম মো. নাছির।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক আলাউদ্দিন তালুকদার গণমাধ্যমকে বলেন, নিহত মানিক একটি ওয়ার্কশপে কাজ করতো। কাজ শেষ করে বাসায় ফেরার পথে পতেঙ্গা স্টীলমিল এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হয়। পরে  চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন