১৪ মার্চ ২০২৬

চট্টগ্রামে গৃহবধূকে ধষর্ণের অভিযোগে যুবক আটক

বাংলাধারা প্রতিবেদক »

নগরীর ডবলমুরিং থানাধীন ঝর্ণাপাড়া এলাকায় বাসায় ঢুকে এক গৃহবধূকে ধর্ষণের অভিযুক্ত দুই যুবকের মধ্যে আনোয়ার (৩২) নামে একজনকে আটক করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে নগরীর ঝর্ণাপাড়া এলাকায় বরফকল রোড়ের জনৈক মেজরের ৫তলা ভবনের ৫ তলার বাসায় এ ঘটনা ঘটে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) এ ব্যাপারে ধর্ষিতা গৃহবধূ (২৩) বাদী হয়ে বাড়ীর জমিদারের ছেলে ও তার বন্ধুর বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করার পর শনিবার (২১ সেপ্টেম্বর) গৃহবধূর ডাক্তারি পরিক্ষা সম্পন্ন হয়েছে। মাত্র ৪ মাস আগে ওই গৃহবধূর বিয়ে হয়েছে।

ঘটনার পর থেকে জমিদার মেজরের ছেলে মিল্কী পলাতক রয়েছে।

এ ঘটনার অভিযোগে আনোয়ার হোসেন নামে একজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ (ওসি) সদীপ কুমার দাশ।

বাংলাধারা/এফএস/এমআর/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ