চট্টগ্রাম মহানগরের হালিশহর থানা এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী-শিশুসহ অন্তত ৮ জন দগ্ধ হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে এসি মসজিদের পাশের একটি আবাসিক ভবনে এ দুর্ঘটনা ঘটে।
হাসপাতালে আনয়নকারী সূত্রে জানা যায়, ভবনের ভেতরে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে সেখানে অবস্থানরত বাসিন্দারা দগ্ধ হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ৩৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন।
আহতরা হচ্ছেন, শিপন (৩০), সুমন (৪০), শাওন (১৭), আনাস (৭), আইমান (৯), শাখাওয়াত (৪৬), আয়েশা (৪), পাখি (৩৫)।
হাসপাতাল সূত্র জানিয়েছে, দগ্ধদের অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিস্ফোরণের কারণ অনুসন্ধানে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।













