১৪ মার্চ ২০২৬

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত তরুণীর মৃত্যু

বাংলাধারা প্রতিবেদন »

নগরীর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক তরুণীর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর শারীরিক অবস্থার অবনতি হলে তার মৃত্যু হয়।

মৃত রোজিনা বেগম (২৫) চট্টগ্রামের আকবর শাহ থানার কর্নেলহাট বিশ্ব কলোনির মো. স্বপনের মেয়ে।

জানা যায়, রোজিনা বেগম ডেঙ্গু রোগে আক্রান্ত অবস্থায় ২৩ সেপ্টেম্বর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডে ভর্তি করানো হয়। কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ২ টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার দুপুর ২ টায় হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় রোজিনা বেগম মৃত্যু হয় এবং তার লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক আখতারুল ইসলাম।

বাংলাধারা/এফএস/এমআর/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ