১৭ মার্চ ২০২৬

চট্টগ্রামে তিন থানায় ওসি পদে রদবদল, পটিয়ায় নতুন দায়িত্বে ওসি নুরুজ্জামান

চট্টগ্রাম জেলায় তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) পদে রদবদল আনা হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং মাঠপর্যায়ে দক্ষতা নিশ্চিত করতেই এই পরিবর্তন।

সোমবার (৭ জুলাই) জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই বদলির আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বোয়ালখালী থানার ওসি গোলাম সারোয়ার-কে বদলি করে চন্দনাইশ থানায় পাঠানো হয়েছে।চন্দনাইশ থানার ওসি নুরুজ্জামান-কে পটিয়া থানায় বদলি করা হয়েছে।

এদিকে, সম্প্রতি পটিয়া উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও পুলিশের মধ্যে সংঘর্ষ এবং ছাত্রলীগ রাঙামাটি জেলা সভাপতির গ্রেপ্তারের ঘটনার প্রেক্ষাপটে পরিস্থিতি চরমে পৌঁছায়। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সারা দিনব্যাপী অবরোধে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

ঘটনার পরপরই পটিয়া থানার তৎকালীন ওসি জাহেদ নুর-কে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়। তার স্থলাভিষিক্ত হিসেবে নিয়োগ পেয়েছেন চন্দনাইশ থানার সদ্য বিদায়ী ওসি নুরুজ্জামান।

জেলা পুলিশ জানায়, সঠিক নেতৃত্বের মাধ্যমে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যেই এই রদবদল। পুলিশ প্রশাসন আশা করছে, নতুন কর্মকর্তাদের তত্ত্বাবধানে সংশ্লিষ্ট থানাগুলোর কার্যক্রম আরও সুসংহত ও জনবান্ধব হবে।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন