২ মার্চ ২০২৬

চট্টগ্রামে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানা এলাকা থেকে ধর্ষণ মামলার পলাতক আসামি জাকারিয়া প্রকাশ আকাশকে (২২) গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তার জাকারিয়া প্রকাশ আকাশ বন্দর থানাধীন কলসীদিঘির পাড় এলাকার মো. ওহিদুল হাওলাদারের ছেলে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় ইপিজেড থানাধীন আকমল আলী রোড গোল চত্ত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার ধর্ষণ মামলার আসামি জাকারিয়া প্রকাশ আকাশকে আকমল আলী রোড গোল চত্ত্বর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আসামিকে বন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন