২৯ মার্চ ২০২৬

চট্টগ্রামে নতুন করে ১৬০ জনের করোনা শনাক্ত

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৮৭৩ জনের নমুনা পরীক্ষা করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ১৬০ জন; এর মধ্যে ১১৩ জন নগরের ও ৪৭ জন বিভিন্ন উপজেলার। এ নিয়ে চট্টগ্রামে ১৫ হাজার ২১৬ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ১০ হাজার ৭১৬ জন নগরের ও ৪ হাজার ৫০০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

রোববার (৯ আগস্ট) রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, চট্টগ্রামের ৬টি ল্যাব এবং কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে মোট ৮৭৩টি নমুনা পরীক্ষা করা হয়।

এরমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১৫৪টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ১৬১টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ২২৪টি এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১১৪টি নমুনা পরীক্ষা করা হয়।  

এতে চবিতে ৩২ জন, বিআইটিআইডিতে ৭ জন, চমেক ল্যাবে ৪০ জন এবং সিভাসু ল্যাবে ১৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।  

বেসরকারি শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৭১টি নমুনা পরীক্ষা করে ২৬ জন ও ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৩১টি নমুনা পরীক্ষা করে আরও ৩৭ করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন।  

এছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১৮টি নমুনা পরীক্ষা করে ৪ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ১৬০ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫ হাজার ২১৬ জন।  

এইদিন নমুনা পরীক্ষা করা হয় ৮৭৩টি। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ১১৩ জন এবং উপজেলায় ৪৭ জন। 

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন