২৭ মার্চ ২০২৬

চট্টগ্রামে নতুন শনাক্ত ৯৭; মৃত্যু ২

বাংলাধারা প্রতিবেদন»

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৯৭ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ৭ দশমিক ১৬ শতাংশ। এছাড়া এদিন মৃত্যু হয়েছে ২ জনের।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এদিন নমুনা পরীক্ষা করা হয় ১ হাজার ৩৫৪টি। নতুন শনাক্ত ৯৭ জনের মধ্যে ৫৯ জন মহানগর এলাকার এবং ৩৮ জন বিভিন্ন উপজেলা এলাকার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট শনাক্ত ১ লাখ ৯৬২ জন। আর এখন পর্যন্ত চট্টগ্রামে মোট মৃত্যুবরণ করেছেন ১ হাজার ২৭৬ জন।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৫৪টি নমুনা পরীক্ষা করে ৯৭ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। সাধারণ মানুষের প্রতি অনুরোধ সবাই স্বাস্থ্যবিধি মেনে চলাচল করুন।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন