বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রামে একটি নির্মাণাধীন ভবনের তিন তলার ছাদ থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার (৭ নভেম্বর) সকাল ১১ টায় নগরীর চান্দগাঁও থানাধীন আমিনার দোকানের পাশে একটি ভবনে নির্মাণ কাজ চলাকালে এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম মো. রফিকুল ইসলাম (৩০)। সে চান্দগাঁও থানার ৬ নং ওয়ার্ডের খাজারোড করমপাড়ার মুস্তাফিজুর রহমানের ছেলে।
চমেক হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের এএসআই আলাউদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘নির্মাণাধীন ভবনের তৃতীয় তলার ছাদ থেকে পড়ে আহত অবস্থায় রফিকুল ইসলামকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে ২৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১১টায় সেখানে মারা যান তিনি।’
বাংলাধারা/এফএস/ওএস/এআর












