৫ মার্চ ২০২৬

চট্টগ্রামে পৌষ উৎসব ও নারী উদ্যোক্তাদের পণ্য মেলা শুরু

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রামে শুরু হয়েছে দুইদিনের ‘পৌষ উৎসব ও নারী উদ্যোক্তাদের পণ্য মেলা’। নারী উদ্যোক্তাদের ব্যবসার প্রসার ঘটাতে এই মেলার আয়োজন করা হয়েছে।

সোমবার (২৮ ডিসেম্বর) নগরীর লালখান বাজার হাই লেভেল রোডে শাইনীং আওয়ার স্কুল চত্বরে মেলার উদ্বোধন করেন বাংলাদেশ মানবা‌ধিকার ক‌মিশনের গভর্নর ও বৃহত্তর চট্টগ্রাম অঞ্চ‌লের সভাপ‌তি আমিনুল হক বাবু।

আওরত এর প্রতিষ্ঠাতা না‌হিদ আক্তার রু‌মি ও প‌পি চৌধুরী এই মেলার আয়োজন করেন। মেলা চলবে আগামীকাল ২৯ ডিসেম্বর পর্যন্ত।

উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অ‌তি‌থি ছিলেন, বাংলাদেশ মানবা‌ধিকার ক‌মিশন বৃহত্তর চট্টগ্রাম অঞ্চ‌লের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসাইন চৌধুরী, সমাজসেবক মোয়াজ্জেম হোসেন।

অনুষ্ঠানে আমিনুল হক বাবু বলেন, নারীরা এগিয়ে যাচ্ছে আপন গতিতে। নারী উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে আওরত নারী উদ্যোক্তাদের নিয়ে যে মেলার আয়োজন করেছে তা সত্যিই প্রশংসনীয়।

তিনি আরও বলেন, উদ্যোক্তা এমন একটি পেশা যেটা কেবল তার নিজের কর্মসংস্থান সৃষ্টি করে না, অন্যদেরও কাজের সুযোগ সৃষ্টি করে দেয়। নারী উদ্যোক্তাদের প্রতি মাননীয় প্রধানমন্ত্রী অনেক আন্তরিক।

বাংলাধারা/এফএস/এইচএফ

আরও পড়ুন