বাংলাধারা প্রতিবেদন »
বন্দর নগরী চট্টগ্রামে গত একদিনে নতুন করে ৮৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৩৮৭ জনে। এছাড়া গত একদিনে চট্টগ্রামে করোনায় চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬১ জনে।
শনিবার (২২ আগস্ট) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।
তিনি জানান, গতকাল শুক্রবার চট্টগ্রামের পাঁচ ল্যাব এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৬৬৮ জনের নমুনা পরীক্ষা করে ৮৩ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তারমধ্যে নগরের ৬১ জন ও ২২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২৪২ জনের নমুনা পরীক্ষায় নগরের ২১ জন ও উপজেলা পর্যায়ের ১ জন বাসিন্দার করোনা মিলেছে।
চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটির (সিভাসু) ল্যাবের নমুনা পরীক্ষার রিপোর্ট পাইনি সিভিল সার্জন অফিস।
চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৭২ জনের নমুনা পরীক্ষা করে নগরের ১৯ জন ও উপজেলা পর্যায়ের ৪ জনের করোনা মিলেছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১২৪ জনের নমুনা পরীক্ষায় নগরের ২ জন ও উপজেলা পর্যায়ের ১৪ জন বাসিন্দার করোনা মিলেছে।
বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৭৪ জনের নমুনা পরীক্ষায় নগরের ৯ জন বাসিন্দার করোনা মিলেছে।
শেভরণ ল্যাবে ৫১ জনের নমুনা পরীক্ষায় নগরের ১০ জন ও উপজেলা পর্যায়ের ৩ জন বাসিন্দার করোনা মিলেছে।
কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৫ জনের নমুনা পরীক্ষায় করোনা মিলেনি কারো।
নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হওয়া ২২ জনের মধ্যে আনোয়ারার ১, পটিয়ার ১, রাউজানের ৫, ফটিকছড়ির ৮, হাটহাজারীর ৫, মিরসরাইয়ের ১ ও সীতাকুণ্ডের ১ জন বাসিন্দা আছেন।
এখন পর্যন্ত আক্রান্ত হওয়া চট্টগ্রামে ১৬ হাজার ৩৮৭ জনের মধ্যে নগরের ১১ হাজার ৬২১ জন ও বিভিন্ন উপজেলার ৪ হাজার ৭৬৬ জন বাসিন্দা আছেন। এছাড়া করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ২৬১ জনের মধ্যে নগরের ১৮২ জন ও উপজেলার ৭৯ জন বাসিন্দা।
গত একদিনে সুস্থ হয়েছে ৪৭ জন করোনা রোগী। এ নিয়ে চট্টগ্রামে সুস্থ হয়েছে মোট ৩ হাজার ৮৬৬ জন করোনা রোগী।
বাংলাধারা/এফএস/টিএম












