২৬ মার্চ ২০২৬

চট্টগ্রামে ভবনে আগুন

বাংলাধারা প্রতিবেদন»

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার খলিফাপট্টির একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুর ১২টায় ওই এলাকার একটি ভবনে এই আগুনের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস চট্টগ্রাম এর উপ-পরিচালক শহীদুল ইসলাম বলেন, বৃহস্পতিবার খলিফা পট্টি এলাকায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি গাড়ি ঘটনাস্থলে যায়। এ সময় দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেকের বাসার পুকুর থেকেও পানি সংগ্রহ করে ফায়ার সার্ভিস কর্মীরা। প্রায় আধঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয় তারা। এ ঘটনায় প্রায় এক লাখ টাকার মালামাল পুড়েছে।

তিনি আরও জানান, বৈদুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আরও পড়ুন