১৩ মার্চ ২০২৬

চট্টগ্রামে মার্চ মাসে আদায় হয়েছে ৯৫২ কোটি টাকার ভ্যাট

বাংলাধারা প্রতিবেদন »  

চলতি বছরের মার্চ মাসের রিটার্ন জমা দেওয়ার জন্য সরকার ১২-১৫ এপ্রিল সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত ব্যাংক খোলা রাখে। এ সময় চট্টগ্রামে ৫ হাজার ২০০ ব্যবসায়ী ২৪টি সার্কেল ও অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল করেন। আদায় হয়েছে ৯৫২ কোটি টাকা।

শুক্রবার (১৭ এপ্রিল) সকালে চট্টগ্রামের ভ্যাট কমিশনার মোহাম্মদ এনামুল হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, দেশের বাণিজ্যিক রাজধানী খ্যাত চট্টগ্রামে গত মার্চে ৯৫২ কোটি টাকা মূল্য সংযোজন কর আদায় হয়েছে। করোনা প্রতিরোধে সরকারি ছুটি চলাকালে ১২-১৫ এপ্রিল সীমিত সময়ের মধ্যে অনলাইন ও ম্যানুয়ালি ৫ হাজার ২০০ ব্যবসায়ী ভ্যাট জমা দেন।

তিনি আরও জানান, চট্টগ্রামে প্রায় ১৫ হাজার ভ্যাট নিবন্ধিত ব্যবসায়ী রয়েছেন। আদায়ের লক্ষ্য ছিলো মাসে ১ হাজার ১০০ কোটি টাকা। আইন অনুযায়ী যারা ভ্যাট পরিশোধ করেননি তাদের জরিমানা হবে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ