বাংলাধারা প্রতিবেদন »
ঢাকায় জুয়া ও ক্যাসিনোবিরোধী অভিযানের মধ্যে শনিবার সন্ধ্যার পর চট্টগ্রামের তিনটি ক্লাবে ঘিরে অভিযান চালিয়েছে র্যাব সদস্যরা।
প্রথমে নগরীর আইস ফ্যাক্টরি রোডের মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদে ঢুকে তল্লাশি শুরু করে র্যাবের অভিযানিক দল। পরে সদরঘাট এলাকার মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং হালিশহর এলাকার আবাহনী লিমিটেড ক্লাব ঘিরে রেখেছেন র্যাব সদস্যরা।
অভিযানের নেতৃত্ব দেওয়া র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজামউদ্দিন মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদে তল্লাশির এক পর্যায়ে সাংবাদিকদের বলেন, “এখানে জুয়া খেলা হত-এটা আমরা নিশ্চিত হয়েছি। জুয়া খেলার চিপ, কার্ড ও খাতাপত্র পেয়েছি। কিছু টেবিল পাওয়া গেছে সেগুলোতে জুয়ার আসর বসত বলে ধারণা করছি।”
শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযান অব্যাহত আছে।
বাংলাধারা/এফএস/এমআর












