১৩ মার্চ ২০২৬

চট্টগ্রামে ‘মৃত্যুঝুঁকি’ নিয়ে পাহাড়ে বসবাসকারীদের জন্য প্রস্তুত আশ্রয়কেন্দ্র

বাংলাধারা প্রতিবেদন » 

চট্টগ্রামে ভোর থেকেই ঝরছে অবিরাম গুড়ি গুড়ি বৃষ্টি বৃষ্টি। শেষ ২৪ ঘন্টায় এই বৃষ্টিপাতের রের্কড হয়েছে ৭৮ মিলিমিটার। তবে এই বৃষ্টিপাত আগামী ৭২ ঘন্টায় আরো জোরদার হবে বলে জানিয়েছে চট্টগ্রাম আবহাওয়া অফিস। এদিকে চট্টগ্রামে পাহাড় ধস হতে পারে বলেও আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। তাই জেলা প্রশাসনের উদ্যোগে পাহাড়ি এলাকায় ‘মৃত্যুঝুঁকি’ নিয়ে বসবাসকারী লোকজনকে সরিয়ে নেয়া হচ্ছে। এসব লোকজনের জন্য নগরীর বিভিন্ন এলাকায় চালু করা হয়েছে ১৯টি আশ্রয়কেন্দ্র। প্রস্তুত রাখা হয়েছে পর্যাপ্ত ত্রাণ সামগ্রীও।

বুধবার (১৭ জুন) সকাল থেকে নগরের সরকারি ও ব্যক্তি মালিকানাধীন ১৭টি পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরত লোকজনকে সচেতন করতে মাইকিং কার্যক্রম শুরু হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম জানান, আবহাওয়া অধিদফতর থেকে ভারী বর্ষণের আভাস পেয়ে সকাল থেকেই নগরের ৬টি সার্কেলের অধীনে থাকা পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণদের সরাতে মাইকিং করা হচ্ছে।

তিনি বলেন, ঝুঁকিপূর্ণভাবে বসবাস করা এইসব লোকদের জন্য নগরীর চান্দগাঁও, বাকলিয়া, আগ্রাবাদ ও কাট্টলী এলাকায় ১৯টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে এসব আশ্রয়কেন্দ্রে যে কেউ আশ্রয় নিতে পারবেন।

আশ্রয়কেন্দ্রগুলো হলো- পাহাড়তলি বালিকা উচ্চ বিদ্যালয়, কোয়াড পি-ব্লক সরকারি প্রাথমিক বিদ্যালয় (কৈবল্যধাম বিশ্ব কলোনি), ফিরোজ শাহ কলোনি প্রাথমিক বিদ্যালয় (পাহাড়তলি), বায়তুল ফালাহ আদর্শ মাদ্রাসা (ফিরোজ শাহ হাউজিং এস্টেট), চট্টগ্রাম মডেল স্কুল এন্ড কলেজ, জালালাবাদ বাজার সংলগ্ন শেড, রউফাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়, রশিদিয়া রউফাবাদ আলিম মাদ্রাসা, মহানগর পাবলিক স্কুল, আল হেরা মাদ্রাসা, আমিন জুট মিল ওয়ার্কার্স ক্লাব, আমিন জুট মিলস নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, লালখানবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়, এনায়েত বাজার এবাদ উল্লাহ পন্ডিত সরকারি প্রাথমিক বিদ্যালয়, শহীদ নগর সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়, কলিম উল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় (জুবলী রোড, ওয়াইডাব্লিওসিএ, শেখ রাসেল প্রাথমিক বিদ্যালয় ও মতিঝর্ণা ইউসেফ স্কুল।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ