১৩ মার্চ ২০২৬

চট্টগ্রামে মৃত্যুহীন দিনে ২ জনের করোনা শনাক্ত

বাংলাধারা প্রতিবেদক »

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯০০টি নমুনা পরীক্ষা করে ২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার শূন্য দশমিক শূন্য ১০ শতাংশ। এদিন করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

রোববার (৫ ডিসেম্বর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

তথ্য অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১১টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্তদের মধ্যে ১জন মহানগর এলাকার এবং ১ জন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ৪১৭ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৭৪ হাজার ১০১ জন এবং উপজেলায় ২৮ হাজার ৩১৬ জন। এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৩১ জনের মধ্যে ৭২৩ জন মহানগর এবং ৬০৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

বাংলাধারা/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ