১১ মার্চ ২০২৬

চট্টগ্রামে মোটরসাইকেল চুরি, ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার—১২ ঘণ্টায় সফল আকবর শাহ পুলি

চট্টগ্রামের আকবর শাহ থানায় মোটরসাইকেল চুরির মামলা দায়েরের মাত্র ১২ ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেলসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ মার্চ) আকবর শাহ থানার অফিসার ইনচার্জের সার্বিক দিকনির্দেশনায় এসআই সাজ্জাদ হোসেন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন।

গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার বাসুদেব ইউনিয়নের ভাতশালা গ্রামের পাইকপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত মো. সাব্বির হোসেন (২২)কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাব্বির হোসেন ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার রাধানগর এলাকার মৃত নোয়াব মিয়ার ছেলে। অভিযানের সময় তার কাছ থেকে চুরি হওয়া একটি ইয়ামাহা এফজেড ভি-টু মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, এ ঘটনায় আকবর শাহ থানায় (মামলা নং-১৩, ১০ মার্চ ২০২৫) দণ্ডবিধির ৩৭৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারের পর আসামিকে থানায় এনে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে বলে জানান আকবর শাহ থানার ওসি মো. কামরুজ্জামান।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ