২২ মার্চ ২০২৬

চট্টগ্রামে রথযাত্রাকে ঘিরে বর্ণিল আয়োজন— সরাসরি সম্প্রচার করবে বাংলাধারা

বাংলাধারা প্রতিবেদক »

ভগবান শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে শুক্রবার দিনব্যাপী ধর্মীয় নানা আয়োজনের মাধ্যমে এবার জমকালো ও বর্ণিল উৎসব আয়োজন কর হয়েছে। এ উপলক্ষে নগরের নন্দনকান, তুলসীধাম ও ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরে মাঙ্গলিক অনুষ্ঠানমালায় বর্ণিল আয়োজন রয়েছে। প্রত্যেক মন্দির থেকে পৃথকভাবে বিকেলে বের করা হবে বর্ণাঢ্য মহাশোভাযাত্রা। এতে বিভিন্ন সংগঠনের ভক্তরা ব্যানার, প্লেকার্ড, ফেস্টুন, পৌরাণিক সাজ ও বাদযন্ত্র নিয়ে যোগ দিবেন। সনাতন ধর্মাবলম্বীদের ঢল নামবে এই মহাশোভায়। আগামী ৮ জুলাই অনুষ্ঠিত হবে উল্টো রথযাত্রা।

এদিকে নগরের পাথরঘাটার শান্তনেশ্বরী মাতৃমন্দির, ও আর নিজাম রোডের গোলপাহাড় মহাশ্মশান কালী মন্দির ও পাহাড়তলীর শ্রীশ্রী রাধা গোবিন্দ সেবাশ্রম থেকে রথযাত্রা উপলক্ষে মহাশোভা বের করা হবে। এছাড়া সকাল থেকে রয়েছে বিভিন্ন ধর্মীয় কর্মসূচি।

অনুষ্ঠানে সরকারের মন্ত্রী, চট্টগ্রামের মেয়র, সংসদ সদস্য, ভারতীয় সহকারী হাই কমিশনার, বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, জেলা প্রশাসকসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

চট্টগ্রাম নগরীর এই রথযাত্রা সরাসরি সম্প্রচার করবে বাংলাধারা। চোখ রাখুন বাংলাধারা’র ফেসবুক পেইজ bangladhara.com এ।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ