বাংলাধারা প্রতিবেদন»
গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮০টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ১৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এসময়ে করোনা আক্রান্ত একজন মৃত্যুবরণ করেছেন।
শুক্রবার (২১ জানুয়ারি) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে ১০টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। সংক্রমণের হার ৩৩ দশমিক ০১ শতাংশ।
নতুন আক্রান্ত ৮০৭ জন মহানগর এলাকার ও ২১০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ৯ হাজার ৩৯৩ জন।
এর মধ্যে মহানগর এলাকায় ৭৯ হাজার ৮৩১ জন এবং উপজেলায় ২৯ হাজার ৫৬২ জন। এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৪৩ জনের মধ্যে ৭২৮ জন মহানগর এবং ৬১৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।












